শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

নেশা করে মা-স্ত্রীকে মারধর, ছেলেকে পুলিশে দিলেন মা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশা করে মা-স্ত্রীকে মারধরের অভিযোগে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। অভিযুক্ত ছেলেকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ১০০ টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিষয়টি মোবাইল ফোনে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আসাদ। সকাল সাড়ে ১০টার দিকে এই দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রিপন চন্দ্র শীল (২৫)। রিপন চন্দ্র উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের মৃত গোলক চন্দ্রশীলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মাদকাসক্ত রিপন নেশা করে প্রায়ই তার মা ও স্ত্রীকে মারধর করতেন এবং বাড়িঘর, আসবাবপত্র ভাঙচূর করতেন। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগও করেছিলেন তার পরিবারের সদস্যরা। এসবের মধ্যে আজও সকালে নেশা করে পরিবারের সদস্যদের মারধর ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচূর করে রিপন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন আদালতের বিচারক ও গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান।

গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আসাদ বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে নেশা করে তার মাকে মারধরের অভিযোগ ছিল।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তা ও গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান বলেন, প্রায়ই নেশা করে ওই যুবক তার মা-স্ত্রীকে মারধর করতেন এবং বাড়ি-ঘর, প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচূর করতেন। শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটনার অভিযোগে তাকে এক মাসের জেল ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD