শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ওপর গুরুত্বারোপ এতিম ও দুস্থদের কল্যাণে সরকার কাজ করে যাবে : সমাজকল্যাণমন্ত্রী উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না চট্টগ্রামে পর্দা উঠল এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আ. লীগ-যুবলীগের ৪ কর্মী গ্রেপ্তার রিয়াদ-দাম্মামের ১৫৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২২ হাজার ৭২১ যাত্রী একটি ভোটও কারচুপি হলে মেনে নেওয়া হবে না : নৌপ্রতিমন্ত্রী চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু

উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, নর্থ বেঙ্গল সুগার মিলসহ দেশের চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে একটি মহল পরিকল্পিতভাবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তারা এখনো ভেতরে ভেতরে ফ্যাসিবাদের লক্ষ্য বাস্তবায়নে তৎপর রয়েছে। উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ২০২৬-২৭ আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে ঘাপটি মেরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশের চিনিশিল্পকে এগিয়ে নিতে এবং চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়াসহ মিলের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরে মিলের কেইন ক্যারিয়ারে আখ ফেলে আনুষ্ঠানিকভাবে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

মিল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব আখ থেকে ১১ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের পরিকল্পনা রয়েছে। আখ থেকে চিনি আহরণের হার বা রিকভারি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ।

নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে মিল কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD