শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাছন রাজাকে উৎসর্গ করে অনুষ্ঠিত হলো ‘সংস অব বেঙ্গল’ ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে বড় বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর পটুয়াখালীতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ চার দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল সিলেট প্রসঙ্গ ব্রাজিল-আর্জেন্টিনা: তানজিকার সঙ্গে স্বামীর ‘শান্তি চুক্তি’! অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন পদ্মা নদীতে স্পিডবোট আটকে ডাকাতি জর্ডানের ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি ইরানের নারী ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি তৈরিতে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিএসইসির নতুন চেয়ারম্যান, ভারপ্রাপ্ত দায়িত্বে তানভীর হাবিব

প্রসঙ্গ ব্রাজিল-আর্জেন্টিনা: তানজিকার সঙ্গে স্বামীর ‘শান্তি চুক্তি’!

মাতৃভূমি সংবাদ

বিনোদন ডেস্ক

ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে। আজ মধ্যরাতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠছে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই আসরের। আর এই বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের সাধারণ ফুটবলপ্রেমীদের পাশাপাশি শোবিজের তারকাদের মধ্যেও ব্যাপক মাতামাতি ও উৎসবমুখর অবস্থা লক্ষ করা যাচ্ছে।

বিশ্বকাপের এই ফুটবল-জ্বরে পিছিয়ে নেই জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার দেওয়া একটি পোস্ট ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। তানজিকা তার পোস্টে স্বামী সাইফ বাসুনিয়ার সঙ্গে চারটি ছবি শেয়ার করেছেন। শেয়ার করা ছবিগুলোর দুটিতে তাদের দুজনকে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি পরা অবস্থায় হাস্যোজ্জ্বল ও রোম্যান্টিক ভঙ্গিতে দেখা গেছে।

বলে রাখা ভালো, জার্সি পরহিত ছবিগুলো এআই জেনারেটেড বলে ধারণা করা হচ্ছে। সঙ্গে জুড়ে দেওয়া বাকি দুটি ছবিতে তাদের সাধারণ পোশাকে একই পোজে দেখা যায়।

তবে পুরো ঘটনার আসল চমক লুকিয়ে আছে তানজিকার দেওয়া ক্যাপশনে, যা রীতিমতো নেটিজেনদের হাসির খোরাক জোগাচ্ছে। কারণ, তানজিকার স্বামী আদতে আর্জেন্টিনার নয়, বরং ব্রাজিলের কট্টর সমর্থক!

ছবির ক্যাপশনে তানজিকা আমিন নিজেই এই জার্সিবদলের মজার রহস্যের খোলাসা করেছেন। রসাত্মক ভঙ্গিতে ইংরেজিতে তিনি লিখেছেন, ‘সংসারে শান্তি বজায় রাখার জন্য আমার স্বামীর এটি অত্যন্ত চতুর একটি পদক্ষেপ। সে একজন পাক্কা ব্রাজিলের সমর্থক, কিন্তু আগামীতে আরও অনেক বছর সে সুস্থ ও শান্তিতে বেঁচে থাকতে চায় বলেই তার এই ক্ষুদ্র প্রয়াস!’

স্বামীর এমন কাণ্ড যে তিনি বেশ উপভোগ করেছেন, তা স্পষ্ট করে তানজিকা আরও যোগ করেন, ‘আই লাইকড ইট। চিয়ার্স টু সাইফ বাসুনিয়া এবং তার চিরকালের প্রিয় স্লোগান— হ্যাপি ওয়াইফ, হ্যাপি লাইফ।’

ক্যাপশনের শেষে আর্জেন্টিনার পতাকার ইমোজি দিয়ে তিনি লিখেছেন ‘ভ্যামোস’।

তানজিকার এই পোস্টটি সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ছবি ও ক্যাপশন দেখে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা নানা মজার মন্তব্য করছেন। অনেকেই তানজিকার স্বামীর এই ‘বুদ্ধিমান’ সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

স্বাভাবিকভাবেই দেশের শোবিজে বরাবরের মতোই আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক সংখ্যা সবচেয়ে বেশি। বিশ্বকাপ উপলক্ষে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে বেশ কয়েকজন তারকাকে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে, যাদের মধ্যে অন্যতম অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার বোন মালাইকা চৌধুরী।

অন্যদিকে, সামাজিক মাধ্যমের বরাতে জানা গেছে, দেশের বিনোদন জগতের একঝাঁক জনপ্রিয় তারকা ব্রাজিলের পক্ষে রয়েছেন। এই তালিকায় রয়েছেন মোশাররফ করিম, জয়া আহসান, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, অপু বিশ্বাস ও শবনম বুবলীর মতো তারকারা। অপরদিকে আর্জেন্টিনার কড়া ভক্তদের তালিকায় আছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, পরীমণি ও পূজা চেরির মতো প্রথম সারির তারকারা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD