বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

রণবীরের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগ

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

বলিউড পাড়ায় এখন টক অব দ্য টাউন নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’। আর এই ছবির কেন্দ্রে রয়েছেন রণবীর কাপুর, যিনি পর্দায় ফুটিয়ে তুলবেন রামের চরিত্র। সম্প্রতি মুম্বাইয়ের এক জমকালো অনুষ্ঠানে রণবীরের ‘রাম’ লুক প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা।

ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও রণবীরের পাশে দাঁড়িয়েছেন তার ‘বরফি’ পরিচালক অনুরাগ বসু। রণবীরের এই নতুন অবতার নিয়ে অনুরাগ বসু তার মুগ্ধতা প্রকাশ করেছেন।

তিনি জানান, রামের চরিত্রে রণবীরকে ঠিক যেভাবে কল্পনা করেছিলেন, পর্দার লুক তার চেয়েও বেশি কার্যকর হয়েছে। অনুরাগের মতে, এমন একটি আইকনিক এবং চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া যে কোনো অভিনেতার জন্য বিশাল সাহসের ব্যাপার।

অনুরাগ বসু বলেন, ‘যখন রণবীর ছবিটি সাইন করেছিলেন, তখন রামের চরিত্রে আমি তাকে যেভাবে ভেবেছিলাম এবং যা আশা করেছিলাম, তা খুব ভালো ছিল। আমি আশা করেছিলাম রণবীর এমনই দেখতে হবেন, কারণ তিনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। রামের চরিত্রে নিজেকে মানিয়ে নিতে অনেক সাহস লাগে।’

এই নির্মাতা আরও বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে অভিনেতাদের একটি নির্দিষ্ট ছাঁচে ফেলে দেখার প্রবণতা আছে। সেই জায়গা থেকে এমন চরিত্রে ‘হ্যাঁ’ বলাটা সত্যিই সাহসিকতার পরিচয়। রণবীরের এই পদক্ষেপটি অত্যন্ত সাহসী। আমি যা দেখেছি, তাতে মনে হচ্ছে তিনি অসাধারণ কাজ করেছেন। আমি এখন সিনেমাটির জন্য মুখিয়ে আছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD