বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

রণবীরকে ‘নির্লজ্জ বেহায়া’ বললেন পীযূষ মিশ্র

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

বলিউডের ‘কাপুর পরিবার’-এর উত্তরাধিকার বহন করা নিয়ে সম্প্রতি বিতর্কের জন্ম দিয়েছেন প্রবীণ অভিনেতা ও নাট্যকার পীযূষ মিশ্র। তার সমালোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন বর্তমান প্রজন্মের তারকা রণবীর কাপুর। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পীযূষ মিশ্র সরাসরি রণবীরের অভিনয় দক্ষতা এবং বিশেষত তার ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন।পীযূষ মিশ্রের মতে, রণবীর কাপুর নাকি তার পরিবার ভারতীয় সিনেমার কিংবদন্তী কাপুর পরিবার কর্তৃক স্থাপিত নৈতিক এবং শৈল্পিক মানদণ্ডগুলো বজায় রাখতে পারেননি। তার কথায়, রণবীরের মধ্যে এই পারিবারিক লিগ্যাসির ছিটেফোঁটাও নেই।রণবীর কাপুরের আচরণ নিয়ে মন্তব্য করতে বলেন, ‘ছেলেটি একেবারে অন্যদের থেকে আলাদা। এত নির্লজ্জ, উলঙ্গ মানুষ জীবনে আজ পর্যন্ত দেখিনি আমি। ক্যামেরা চললে যেমন পুরোপুরি চরিত্রের মধ্যে ঢুকে যায়। শট দেওয়ার সময়ে যতটা সংযত থাকে, ক্যামেরা বন্ধ হলেই রণবীর একেবারে অন্য মানুষ হয়ে যায়।’তখন আর কাপুর বংশের লিগ্যাসি ওর মধ্যে কাজ করে না। তার বাবা, ঠাকুরদা, এমনকী প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুরের কথাই যদি বলি, পারিবারিক লিগ্যাসির ছিটেফোঁটা দায়ভারও বহন করে না রণবীর। ’অভিনেতার ভাষ্যে, ‘শট দেওয়ার বাইরে ও একেবারে ফুরফুরে মেজাজে থাকে। ঠিক যতটা দায়িত্ব নিয়ে শুটিং করে, শট দেয়, কাজের বাইরে ততটাই বেপরোয়া রণবীর। কাপুর বংশের উত্তরাধিকার হিসেবে বাড়তি কোনও চাপই নেয় না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD