বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

হঠাৎ মেজাজ হারালেন অমিতাভ

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন বরাবরই সোশ্যাল মিডিয়ায় সরব। তার এক্স (সাবেক টুইটার) পোস্ট প্রায়শই খবরের শিরোনাম হয় কখনও সমালোচনার জবাব দিয়ে কখনও বা নীরবতা পালন করে। সম্প্রতি এক পোস্টে মেজাজ হারাতে দেখা গেছে এই কিংবদন্তি অভিনেতাকে। যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

অমিতাভ বচ্চন একটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ, আমিও একজন প্রশংসাকারী তাতে কী?’ তার এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন, বিগ বি হয়তো তার ছেলে অভিষেক বচ্চনের প্রশংসা করেই এমনটা লিখেছেন। তবে নেটিজেনদের একাংশ তাকে কটাক্ষ করতেও ছাড়েননি। আর এবার অমিতাভও চুপ থাকেননি কড়া জবাব দিয়েছেন সমালোচকদের।

ঘটনার সূত্রপাত ভারত সরকারের সাইবার ক্রাইম সচেতনতা সংক্রান্ত একটি কলার টিউন নিয়ে। টেলিকম সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে প্রায়শই এই সচেতনতামূলক বার্তাটি শোনা যায়, যেখানে অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর ব্যবহৃত হয়েছে। জরুরি ফোন করার সময়ও বারবার এই টিউনটি বাজতে থাকায় অনেক ব্যবহারকারীই বিরক্তি প্রকাশ করেছেন। এর ফলস্বরূপ অনেকের রাগ গিয়ে পড়েছে খোদ অমিতাভ বচ্চনের উপর।এই কলার টিউনের প্রসঙ্গ টেনে অমিতাভের একটি পোস্টে একজন লিখেছেন, ‘তাহলে ফোনে কথা বলা বন্ধ করুন।’ এই মন্তব্য পড়ে নিজেকে সামলাতে পারেননি অভিনেতা। ক্ষুব্ধ হয়ে ওই নেটিজেনকে তিনি উত্তর দেন, ‘সরকারকে গিয়ে বলুন। এসব আমায় বলে লাভ নেই। তারা আমাদের যা করতে বলেছেন তাই করেছি।’

এখানেই থামেননি বিগ বি। আরেকটি পোস্টের জবাবে তিনি পাল্টা লেখেন, ‘আপনি কি একজন সমালোচক? এমন ধরনের সমালোচনা করাই কি আপনার কাজ? আপনার সমালোচনাকে স্বাগত, চালিয়ে যান।’

অভিনেতার এমন পোস্টের পরিপ্রেক্ষিতে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ লিখেছেন, ‘আপনার কণ্ঠ আর ফোনে কেউ শুনতে আগ্রহী নয়।’ আবার কারও মন্তব্য, ‘সবাই যখন এত ব্যস্ত, সেখানে আপনি কী করে এত ফ্রি থাকেন? এত এক্স-এ পোস্ট কীভাবেই বা করতে পারেন?’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD