বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ২৮০

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ২৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার(২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনই নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২২৬ জনই ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৭০ জন, যাদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৩৩ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬২৫ জন, যার মধ্যে ১০ হাজার ৯২০ জন পুরুষ ও সাত হাজার ৭০৫ জন নারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD