বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

হাম প্রতিরোধে যথাসময়ে টিকা দেওয়ার বিকল্প নেই : এনডিএফ

মাতৃভূমি সংবাদ 

নিজস্ব প্রতিবেদক

হাম প্রতিরোধে সময়মতো টিকাদানের বিকল্প নেই। একইসঙ্গে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা জোরদার অত্যন্ত জরুরি।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে ‘হামরোগ’ বিষয়ক একটি সেমিনারে বক্তারা এ কথা বলেন।

জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা জোরদারের লক্ষ্যে এনডিএফ এই সেমিনারের আয়োজন করে। দেশের বর্তমান প্রেক্ষাপটে হামরোগের পুনরুত্থান, টিকাদান কার্যক্রমের চ্যালেঞ্জ এবং জনসচেতনতার ঘাটতি বিবেচনায় এ আয়োজনকে সময়োপযোগী বলে উল্লেখ করেন আয়োজকরা।

সেমিনারে কি-নোট স্পিকারের বক্তব্যে ডা. আবু তালহা হাম কী, কেন এটি বিপজ্জনক, কীভাবে ছড়ায়, হামের লক্ষণ, রোগ নির্ণয় ও রোগ নিশ্চিতকরণ পদ্ধতি এবং এর প্রধান জটিলতাগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ডা. আবু তালহা বলেন, ‘সময়সম্পন্ন টিকাদানই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।’ শিশুদের ওপর এর মারাত্মক প্রভাবের কথা উল্লেখ করে তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

আলোচনায় অংশ নেন অধ্যাপক ডা. আহমেদ মুর্তজা চৌধুরী, অধ্যাপক ডা. মো. খয়বর আলী, অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ডা. রাকিবুল হক খান এবং ডা. মো. আতিয়ার রহমান। তারা হাম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিএফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক ও ডা. একেএম ওয়ালীউল্লাহ, জয়েন্ট সেক্রেটারি ডা. এমজি ফারুক হোসেন ও ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ডা. এস এম খালেদুজ্জামান, অফিস সম্পাদক ডা. একেএম জিয়াউল হক, কোষাধ্যক্ষ ডা. নাজমুল আরেফিন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম।

সেমিনারে সভাপতিত্ব করেন এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। তিনি বলেন, একটি সুস্থ জাতি গঠনের জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থার বিকল্প নেই। হাম নির্মূলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, টিকাদান কর্মসূচি জোরদার এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনডিএফের সাধারণ সম্পাদক ও শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD