বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

সৃজনশীল-এমসিকিউ-বর্ণনামূলক প্রশ্নের সমন্বয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা হবে

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

নতুন কাঠামো অনুযায়ী পরীক্ষায় পাঁচটি বিষয় থাকবে। প্রতিটি বিষয়ে বহুনির্বাচনী (এমসিকিউ), সংক্ষিপ্ত-উত্তর ও সৃজনশীল প্রশ্নের সমন্বয়ে পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। তিন ঘণ্টা সময়ের এ পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক।

সম্প্রতি এক প্রজ্ঞাপনে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, বাংলা বিষয়ে পূর্ণমান ১০০। এর মধ্যে ২০ নম্বর বহুনির্বাচনী, ৪০ নম্বর সৃজনশীল, ১০ নম্বর বর্ণনামূলক প্রশ্ন এবং ৩০ নম্বর রচনামূলক অংশ। ইংরেজি বিষয়েও পূর্ণমান ১০০, যেখানে পাঠ্যবোধ (Reading), ব্যাকরণ (Grammar) ও রচনা (Writing) অংশ মিলিয়ে প্রশ্ন থাকবে। গণিত বিষয়েও ১০০ নম্বরের পরীক্ষা হবে, যেখানে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ও তথ্য-উপাত্ত অংশ থেকে বহুনির্বাচনী, সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন থাকবে।

অন্যদিকে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রতিটির পূর্ণমান ৫০। প্রতিটি বিষয়ে ১০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন, ১০ নম্বরের সংক্ষিপ্ত-উত্তর এবং ৩০ নম্বরের সৃজনশীল প্রশ্ন থাকবে। এসব পরীক্ষার সময় নির্ধারিত হয়েছে দেড় ঘণ্টা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার এবং প্রতিষ্ঠান প্রধানদের অবহিত করে নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD