বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

আইসিটি খাতে গবেষণা-উদ্ভাবনে মিলবে অনুদান, আবেদন আহ্বান

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে নতুন গবেষণা ও উদ্ভাবনী কাজকে উৎসাহিত করতে বৃত্তি, ফেলোশিপ ও বিশেষ অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক নির্দেশনার পর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের আওতাধীন সব প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে আগ্রহীদের নীতিমালার শর্ত মেনে দ্রুত অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে গবেষণার জন্য ফেলোশিপ/বৃত্তি প্রদান এবং উদ্ভাবনীমূলক কাজের জন্য অনুদান প্রদান সম্পর্কিত (সংশোধিত) নীতিমালা-২০১৬’ অনুযায়ী এই সহায়তা দেওয়া হবে। আইসিটি খাতে নতুন গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বিশেষ কাজের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই আর্থিক অনুদান ও ফেলোশিপ প্রদান করা হবে।

আগ্রহী আবেদনকারীদের অনলাইনে ims.ictd.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো কাগজের আবেদনপত্র (হার্ড কপি) জমা নেওয়া হবে না। পাশাপাশি আইসিটি বিভাগের নীতিমালা অনুযায়ী যোগ্য নয় এমন কোনো আবেদন বিবেচনা করা হবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের এ সুযোগ কাজে লাগাতে উদ্বুদ্ধ করতে বোর্ডের আওতাধীন সব মাদ্রাসা প্রধান ও পরিচালনা কমিটিকে প্রয়োজনীয় প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD