শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

সুনামগঞ্জ জুয়ার আসর বসে পয়েন্টে পয়েন্টে

মাতৃভূমি সংবাদ

রিপোর্টারঃ মো আমির হোসেন

সুনামগঞ্জ শহতলী তে জুয়ার আসর বসে এখন পয়েন্টে পয়েন্টে সম্প্রতি এক অনুসন্ধানে এমন চিত্র উঠে আসে। মুঠোফোন অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। লোভে পড়ে বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণেরা এই জুয়ায় বেশি আসক্ত হচ্ছেন। জুয়ার নেশায় বুঁদ হয়ে সর্বস্ব হারাতে বসেছেন তাঁদের অনেকে। এ কারণে বাড়ছে পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহ।অনুসন্ধানকালে জানা গেছে, পৌর এলাকা থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোয় এই জুয়া বিস্তার লাভ করছে।সহজে প্রচুর টাকা উপার্জনের লোভে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের অসংখ্য মানুষ এই জুয়ায় জড়িয়ে পড়ছেন।তরুণদের অনেকেই কৌতূহলবশত এই খেলা শুরুর পরেই নেশায় পড়ে যাচ্ছেন। প্রথমে লাভবান হয়ে পরবর্তী সময় খোয়াচ্ছেন হাজার হাজার টাকা।নিম্ন আয়ের মানুষ রাতারাতি ধনী হওয়ার লোভে পড়ে এসব খেলে সর্বস্বান্ত হচ্ছেন তারা।সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নজরূলের দোকানের পিছনে দিনে রাত চলে জূয়াখেলা এলাকার যুবসমাজ ও নিম্ন আয়ের মানুষ সর্বস্বান্ত হচ্ছেন এসেএই পথে। সরজমিনে আব্দুল্লাপুর পয়েন্টে গেলে নজরুলের দোকানের পিছনে জুয়া খেলার বিষয়টি নজরে আসে। নজরুলের দোকানের পিছনে ছোটছোট ঘরের ভিতরে গাপ্পাখেলা তাস খেলা সহ মোবাইলের মাধ্যম অনলাইনে জুয়ার আসর বসে,তবেপ্রভাবশালী নজরুলের ভয়ে এলাকার কেউ মূখ খুলেনা। বিষয়টি নিয়ে নজরুলের সাথে কথা হলে তিনি স্বিকার করেন তিনি দোকানের পিছনে নিজে থাকার জন্য একটি ঘর তৈরি করেনএবং সি এন জি একটি গ্যারেজ আছে দিনে এলাকার কিছু মানুষ সময় কাটানোর জন্য গাপ্পা খেলেন ও তাস খেলেনএবংআমার দোকান থেকে চা’পান বিক্রি করিএর চেয়ে আর বেশি কিছু নয়।মোল্লাপাড়া ইউনিয়নের২নং ইউপি সদস্য নুরইসলাম মিয়া জানান আমার ওয়ার্ডে যদি লুকিয়ে জুয়া খেলে আমার জানা নেই তবে আমি তিনবারের রানিং ইউপি সদস্য হিসাবে বলতে পারি আমার ওয়ার্ডে এ রকম কিছু নেই তবে আব্দুল্লাপুর পয়েন্টে আমার বেশি যাওয়া আসা পরেনা। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও তথ্য) আবু সাঈদ জানান সুনামগঞ্জে মাদক, জুয়া খেলা,সহ বিভিন্ন রকম অপরাধ প্রবণতা প্রতিরোধে প্রতিনিয়ত কাজ করছে পুলিশ, বিষয়টি খোঁজখবর নিয়ে অপরাধের সাথে সংশ্লিষ্টদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD