শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

সুনামগঞ্জে নাশকতার মামলায় ১০ জন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

মাতৃভূমি সংবাদ

রিপোর্টারঃমোঃআমির হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির তিনদিনব্যাপী সড়ক,নৌপথ ও রেলপথে ডাকা অবরোধের প্রথমদিনে নাশকতার অভিযোগ এনে ১০ জন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টায় সুনামগঞ্জ জেলা বিএনপির ডাকা অবরোধ কর্মসূচীতে দলীয় নেতাকর্মীরা শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির কার্যালয়সহ শহরের বিভিন্নস্থানে জড়ো হয়ে পিকেটিংয়ের চেষ্টাকালে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের আটক করে। আটকৃকতরা হলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত,মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রাখাব উদ্দিন,জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তৌহিদ আহমদ চৌধুরী,জেলা বিএনপির সদস্য মো. ইকবাল হোসেন,সামছুল হক,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইজাজুল হক চৌধুরী নাসিম,তাহিরপুর উপজেলা যুবদলের কর্মী সাকিব মুন খোকন,তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল হাসান রাসেল,বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. নজরুল ইসলাম,কাঠইর ইউপি বিএনপির কর্মী হেনু মিয়া । এদিকে অবরোধের প্রথমদিনে ঢিলেঢালাভাবে অবরোধকর্মসূচী চললেও সকালের দিকে শহরে যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা গেলে ও বেলা বাড়ার সাথে শহরের বিভিন্ন পয়েন্টে রিক্সা,অট্রোরিক্সা,সিএনজি চলতে দেখা যায়। তবে ঢাকাসহ দেশের বিভিন্নপ্রান্তে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। আভ্যন্তরীন রুটে যাত্রবাহি বাস ও লঞ্চ মাঝে মাঝে চলতে দেখা গেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে ব্যাপক সংখ্যক পুলিশ,র‌্যাব ও বিজিবির সদস্যদের টহল ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ১০ জন বিএনপির নেতাকর্মীদের আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে ৩০ অক্টোবর নাশকতার চেষ্টার অভিযোগ এনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ১০জনকে আটক করে এবং দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD