বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে : শিক্ষা উপদেষ্টা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

সাত কলেজ নিয়ে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হবে। তবে কিছুটা ভুল বোঝাবুঝি ও ভুল তথ্য ছড়ানো হয়েছে। সেগুলো নিয়ে নানা রকম দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে যেটা মোটেই কল্যাণকর নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরার। তিনি বলেন, এটা খুব চ্যালেঞ্জিং কাজ৷ আমরা দ্রুততার সাথে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করবো৷ সম্ভব নিয়ম নীতি ও উৎসাহের মধ্য দিয়ে আমরা এটা করছি। আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। এ সময় শিক্ষা সচিব রেহেনা পারভীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাত কলেজ নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, বাস্তবতার প্রেক্ষিতেই সাত কলেজ নিয়ে উদ্যোগটা নেওয়া হয়েছে। অবশ্যই সাত কলেজের ছাত্র-ছাত্রীদের দাবি-দাওয়ার প্রেক্ষিতেই উদ্যোগটা নেওয়া হয়েছে।   তিনি বলেন, এই সমস্যা সমাধানের জন্য সিরিজ সভা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে। মন্ত্রণালয় ও ইউজিসি খুব নিবিড়ভাবে কাজ করেছিল। যেখানে এমন কোনো অংশীদার ছিল না যে যারা অংশ নেননি। ইউজিসি থেকে আমাকে বলা হয়েছে সেগুলোর লিখিত ও অডিও ডকুমেন্টস আছে। উপদেষ্টা আবরার বলেন, সেই প্রতিবেদন একটা বড় বিষয় হলো কোনো বিশ্ব বিদ্যালয় করতে হলে একটা আইন প্রনয়ন করতে হয়। ওই রিপোর্টের ওপর ভিত্তি করে ইউজিসি একটা আইন প্রণয়ন করে আমাকে দিয়েছেন। যে কোনো আইন সেগুলোকে ইয়ে করার জন্য কয়েকটা ধাপ থাকে৷ রা এমন একটা ধাপে আছি। আমো সাড়ে ৪ হাজারের মতো মতামত নিয়েছি অনলাইনে। এছাড়াও লিখিতভাবে বিভিন্ন লোকজন আমাদের কাছে মতামত দিয়েছেন। সেগুলো গত ১৫ থেকে ২০ দিন ধরে যাইবাছাইয়ের  করছে মন্ত্রণালয়ের ১২ জন। আশা করছি আগামী ২০,২১ ও ২২ অক্টোবর সভার দিন নির্ধারণ করা হয়েছে, সেখানে এসকল মতামত আমরা উপস্থাপন করবো। তারপর আলাপ আলোচনা করে ড্রাফট করে আইন মন্ত্রণালয়ে ভেটিংএর জন্য পাঠাবো।উপদেষ্টা বলেন, এ বিষয়টি নিয়ে দ্রুততার সাথে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে চূড়ান্ত করবো৷ যতটুকু সম্ভব নিয়ম নীতি ও উৎসাহের মধ্য দিয়ে আমরা এটা করছি। এটা খুব চ্যালেঞ্জিং কাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD