বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

সাইনবোর্ড-মদনপুর রুটে এখনো ১২ কিলোমিটার যানজট

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

আট ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজার যানজট কমলেও সাইনবোর্ড থেকে মদনপুর পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় এখনও তীব্র যানজট বিরাজ করছে।

বুধবার (১ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়ে রাত সাড়ে ৭টা পর্যন্ত এই যানজট অব্যাহত রয়েছে।

যাত্রীরা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত গাড়ি চলাচল প্রায় অচল হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা। সাধারণত ১৫ মিনিটে যে পথ অতিক্রম করা সম্ভব, সেখানে লাগছে ২-৩ ঘণ্টারও বেশি সময়।

ঢাকা থেকে ফেনীগামী যাত্রী মোহন দাশ বলেন, দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হয়েছি। দুপুর ২টায় ফেনীর উদ্দেশে গাড়ি ছাড়ে কিন্তু এখনও কাঁচপুর পাড় হতে পারিনি। বাসে বৃদ্ধ আর শিশু যাত্রীদের কষ্টের সীমা নেই।

হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, দুর্গাপূজার ছুটি, বৈরী আবহাওয়া এবং অতিরিক্ত গাড়ির চাপের কারণে এ যানজট তৈরি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা কাজ করছেন।

অন্যদিকে, কাউন্টার মালিকরা বলছেন, যাত্রীদের চাপ থাকলেও যানজটের কারণে নির্ধারিত সময়ে বাস ছাড়তে পারছে না। এতে ভোগান্তি আরও বেড়েছে। একাধিক পরিবহনের সুপারভাইজার জানান, ঘনঘন গাড়ি আটকে পড়ায় সময়মতো কোনো বাস গন্তব্যে পৌঁছাতে পারছে না।

পণ্যবাহী গাড়ির চালকেরা অভিযোগ করে বলেন, নিত্যপণ্যের গাড়িও আটকে থাকায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। দীর্ঘ যানজটের কারণে পণ্য সরবরাহে বিলম্ব হচ্ছে, এতে ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ীসহ সাধারণ ক্রেতারা।

কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, আমরা সকাল থেকেই মহাসড়কে কাজ করছি। সকাল থেকেই গাড়ির চাপ অনবরত বাড়তে থাকে। লাঙ্গলবন্দ এলাকায় যানজট নিয়ন্ত্রণে রাখায় মদনপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যানজট কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD