বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

এক নারীর সঙ্গে প্রেমের বিরোধ, ভাগিনার ছুরিকাঘাতে মামা নিহত

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

কুমিল্লায় একই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়া (৪০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার ভাগিনা মিলন ওরফে শিপন মিয়ার (২০) বিরুদ্ধে।

রোববার (২৫ অক্টোবর) রাতে বাঙ্গরা বাজার থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাতে বাঙ্গরা উপজেলার কোড়েরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ বাঙ্গরা উপজেলার কোড়েরপাড় গ্রামের মৃত হাসন আলীর ছেলে। তিনি এলাকায় ভাঙারি মালের ব্যবসা করতেন। ঘাতক শিপন একই উপজেলার কোরবানপুর গ্রামের আনিস মিয়ার ছেলে। নিহত মাসুদ এবং ঘাতক শিপন সম্পর্কে মামা-ভাগিনা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বছর পাঁচেক আগে মাসুদ মিয়াকে ছেড়ে যান তার স্ত্রী। এরপর থেকে তিনি নিজের ভাঙারির দোকানেই রাত কাটাতেন। প্রায় তিন বছর আগে একই উপজেলার শ্রীকাইল ইউনিয়নের শাহেদাগোপ গ্রামের দুই সন্তানের জননী এক বিধবা নারীর সঙ্গে মোবাইল ফোনে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানতে পেরে কৌশলে মামার কাছ থেকে ওই নারীর মোবাইল নম্বর সংগ্রহ করেন শিপন। পরে তিনিও ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে মামা-ভাগিনার মধ্যে বিরোধ তৈরি হয়।

শনিবার রাত ১০টার দিকে মাসুদ মিয়া তার দোকানের পাশের একটি মুদি দোকানে গেলে ভাগিনা শিপন তাকে সেখান থেকে ডেকে নিয়ে যান। দোকান থেকে কিছু দূরে নিয়ে গিয়ে তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এ সময় দুজনের ধস্তাধস্তির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ভাগিনা শিপন পালিয়ে যান। এতে রক্তক্ষরণে ঘটনাস্থলেই মাসুদ মিয়ার মৃত্যু হয়।

পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD