বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

শ্রবণশক্তি হারালেন জনপ্রিয় গায়িকা

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

শ্রবণশক্তি হারিয়ে ফেলেছেন ভারতের জনপ্রিয় ও নামকরা সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। একটি সংক্রামক রোগে আক্রান্ত হয়ে এমন দুঃসংবাদ দিলেন এই গায়িকা। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের এই গুরুতর অবস্থার খবর দিয়েছেন গায়িকা নিজেই। এমতাবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন অলকার ভক্ত-অনুরাগীরা।অলকা ইয়াগনিক জানান, একটি ফ্লাইটে ভ্রমণের পর বুঝতে পারেন যে তিনি কানে কিছু শুনতে পাচ্ছেন না। যদিও সমস্যাটি প্রায় এক সপ্তাহ খানিক আগে শনাক্ত করেছিলেন এই গায়িকা।সামাজিক মাধ্যমে অলকা লেখেন, ‘আমি আমার সমস্ত ভক্ত, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, কয়েক সপ্তাহ আগে আমি ফ্লাইট থেকে নামার সঙ্গেই বুঝতে পারি যে আমি কিছুই শুনতে পাচ্ছি না। গত কয়েক সপ্তাহ ধরে বোঝার পর আজ আপনাদের কাছে বিষয়টি জানাতে আসলাম। এ কারণে অনেকে জিজ্ঞেস করেছেন আমি নিখোঁজ কেন, এটিই তার কারণ।’ভারতীয় গণমাধ্যমের খবর, একটি সংক্রামক রোগের আক্রমণের শিকার হয়েছেন অলকা ইয়াগনিক। সে কারণে এক বিরল রোগের কবলে পড়ে শ্রবণশক্তি হারিয়েছেন গায়িকা। তাই নিজের জন্য তার ভক্ত-অনুরাগীদের কাছে প্রার্থনা চেয়েছেন তিনি।সামাজিক মাধ্যমে অলকা তার ভক্ত এবং সহকর্মীদের উচ্চশব্দে গান শোনা ও হেডফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়াও খুব দ্রুত সুস্থ হয়ে শ্রোতাদের মাঝে ফিরে আসবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।ইতোমধ্যে অলকা ইয়াগনিকের এই খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন সনু নিগম, ইলা অরুণসহ গায়িকার অনুরাগীরা। সকলেই তার সুস্থতা কামনা করেছেন।উল্লেখ্য, সংগীতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ ২ বার জাতীয় পুরস্কার ও ৭ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন অলকা ইয়াগনিক। ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ নারী প্লেব্যাক সংগীতশিল্পী হিসেবে রেকর্ড ৩৬ বার মনোনীত হয়েছেন তিনি। এছাড়া গত তিন বছর ধরে ‘মোস্ট স্ট্রিমড আর্টিস্ট অন ইউটিউব’ খেতাব জিতেছেন অলকা, নাম লেখান গিনেস রেকর্ডবুকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD