বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শাহবাগে ফেন্সিডিল ও ট্রাকসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।

মাতৃভূমি সংবাদ
রিপোর্টারঃ মোঃ কামাল হোসেন
রাজধানীর শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ট্রাকসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেফতারকৃতদের নাম ফরহাদ ফরাজী, মোঃ নুর আলম ওরফে রুবেল, মোঃ মেহেদী হাসান ও শাহাবুল মিয়া।এসময় তাদের হেফাজত হতে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি ট্রাক জব্দ করা হয়। রবিবার রাত ৯:৪৫ টায় ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম। গোয়েন্দা রমনা জোনাল টিম সূত্রে জানা যায়, শাহবাগ থানার ফুলবাড়িয়া এলাকায় কয়েকজন ব্যক্তি ট্রাক ও মোটরসাইকেলসহ ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ফরহাদ, রুবেল, মেহেদী ও শাহাবুলকে গ্রেফতার করা হয়। পরে ট্রাক ও তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ফেন্সিডিল উদ্ধার করা হয়। সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় ফেন্সিডিল বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD