মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

সাভারে বাস-প্রাইভেটকারসহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ২

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বাস ও প্রাইভেটকারসহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারের চালকসহ দুইজন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ঢাকামুখি লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখি লেনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পথচারীরা জানান, বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার একটি বাস ও প্রাইভেটকারসহ ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় একটি ঢাকামুখি দূরপাল্লার বাস পিছন দিক থেকে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি সামনে থাকা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাইভেটকারের চালক ও এক যাত্রী আহত হন। পরে পথচারীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।সাভার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD