বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯,নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও আমজনতার প্রতীক -মোঃ মোসারফ হোসেন

মাতৃভূমি সংবাদ 

রিপোর্টারঃ মোঃ কামাল হোসেন

ধলপুর ৪৯ নং ওয়ার্ডের আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন রাজপথের লড়াকু সৈনিক ও তরুণ সমাজসেবক মোঃ মোসারফ হোসেন। তিনি যাত্রাবাড়ী থানা সাবেক যুবদল সাংগঠনিক সম্পাদক এবং বিশিষ্ট ক্রিড়াবীদ ও ক্রীড়া ব‍্যাক্তিত্ব ও শিক্ষানুরাগী হিসেবে দায়িত্ব পালন করছেন । দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তিনি নিজস্ব জনপ্রিয়তা তৈরি করেছেন। এর আগে ১/সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ৪৯ নং ওয়ার্ড যুবদল
২/সাবেক আহবায়ক ৪৯ নং ওয়ার্ড যুবদল
৩/সাবেক সহ-সভাপতি যাত্রাবাড়ী থানা যুবদল
৪/সাবেক সাংগঠনিক সম্পাদক যাত্রাবাড়ী থানা যুবদল ( সর্বশেষ কমিটি) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন, যা তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের পরিচয় বহন করে।

স্থানীয় বাসিন্দাদের মতে, মোঃ মোসারফ হোসেন একজন বিনয়ী, সাহসী ও কর্মঠ তরুণ। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান- এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন এবং বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখিও হয়েছেন।

মোঃ মোসারফ হোসেন বলেন,
“আমি পদের জন্য নয়, মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে রাজনীতি করি।”

তিনি আরও জানান, আলহাজ্ব নবী উল্লাহ নবী-এর দিকনির্দেশনা ও আশীর্বাদ এবং ৪৯ নং ওয়ার্ডবাসীর সমর্থন পেলে তিনি ওয়ার্ডটিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন।

বর্তমানে ৪৯ নং ওয়ার্ডে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাকে ঘিরে ব্যাপক আলোচনা ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এলাকাবাসীর প্রত্যাশা—তরুণ এই নেতৃত্ব আগামী দিনে উন্নয়ন ও সেবার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD