বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

লুকিয়ে রাখা বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দিব : তিশা

মাতৃভূমি সবংবাদ 

বিনোদন ডেস্ক

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার ফেসবুক অ্যাকাউন্টে প্রায়শই একটি বাচ্চার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও ক্লিপ দেখা যায়।

সম্প্রতি ফেসবুকে কয়েকটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, সেই বাচ্চার মা হচ্ছেন তানজিন তিশা।

মূলত, শুক্রবার (৪ জুন) রাতে মার্কিন মুলুকে অভিনেতা জায়েদ খানের টকশোতে হাজির হন তিশা। যেখানে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?

জবাবে তিশা বলেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’

অভিনেত্রী বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’এরপরই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, তোমাকে নিয়ে ছড়িয়ে পড়া একটি গুজব সম্পর্কে বলো— জবাবে তিশা বলেন, ‘অনেক গুজব শুনেছি। তবে এর মধ্যে একটা হচ্ছে- আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, তিন নম্বর বিয়ের অনুসন্ধান চলছে! আর, আমার একটা বেবি আছে, যাকে তার দাদির কাছে লুকায় রাখছি।’

তানজিন তিশা বলেন, ‘এসব গুজব শুনে আমি আমার পরিবার, সকলে মিলে অনেক হাসছি। কারণ ওই বেবিটা আমার বোনের।’

তিশার এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সেই বাচ্চা প্রসঙ্গে নানা তথ্য ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে এবার যেন বেশ ক্ষুব্ধই হয়েছেন এই তারকা।

শনিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিশা লিখেছেন, অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ!

‘যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে তোলা ছবি; আমার লুকিয়ে রাখা সন্তান হিসবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য! তাদের উদ্দেশে বলছি- এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে, তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০ হাজার ডলার ভিক্ষা দিবো। আর যদি বাচ্চাকাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো? নিজ গালে নিজ উদ্যোগে জুতা মার তালে তালে।’

তিশার সেই পোস্টে ভক্তরাও নানা মন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন, অভিনেত্রীর এখনও বিয়েই হয়নি। তাহলে বাচ্চা হবে কি করে? কেউ কেউ আবার সন্দেহ প্রকাশও করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD