মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

রাহুল গান্ধীর সম্পত্তি ২০ কোটি, সস্ত্রীক অমিত শাহর ৬৫ কোটি রুপি

মাতৃভূমি সংবাদ 

স্থাবর-অস্থাবর মিলিয়ে রাহুল গান্ধীর ২০ কোটির বেশি, অমিত শাহের ৬৫ কোটি ও অভিষেকের এক কোটি ২৬ লাখ টাকার সম্পত্তি আছে। এই তিনজনই লোকসভা ভোটে লড়ছেন। তিনজনই হলফনামায় তাদের সম্পত্তির পরিমাণের কথা জানিয়েছেন।তাদের হলফনামা থেকে জানা গেছে, ৫৩ বছর বয়সী রাহুল গান্ধী ২০২২-২৩ আর্থিক বছরে আয় করেছেন এক কোটি দুই লাখ টাকা। তার হাতে এখন ৫৫ হাজার টাকা আছে। ২০২১-২২ সালে তার আয় ছিল এক কোটি ৩১ লাখ টাকা।শেয়ার বাজারে রাহুল চার কোটি ৩০ লাখ এবং মিউচুয়াল ফান্ডে তিন কোটি ৮১ লাখ টাকা বিনিয়োগ করেছেন। এছাড়া ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, বিমা ও অন্যত্র তিনি ৬১ লাখ ৫২ হাজার টাকা বিনিয়োগ করেছেন।তার কাছে ৩৩৩ গ্রামের গহনা আছে, যার দাম চার লাখ ১২ হাজার টাকা। তার স্থাবর সম্পত্তির পরিমাণ নয় কোটি ২৪ লাখ টাকা। আর অস্থাবর সম্পত্তির পরিমাণ হলো ১১ কোটি ১৪ লাখ টাকা।অস্থাবর সম্পত্তির মধ্যে বোন প্রিয়ংকার সঙ্গে দিল্লির মেহরৌলিতে ফার্ম হাউস আছে, বাড়ি আছে। এছাড়া গুরুগ্রামে তার দুইটি বাণিজ্যিক স্পেস আছে। তার আর্থিক দায়ের পরিমাণ ৪৯ লাখ ৪০ হাজার টাকা।রাহুল ফ্লোরিডার রলিনস কলেজ থেকে স্নাতক এবং কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ থেকে এম ফিল করেছেন।অমিত শাহর হলফনামা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার হলফনামায় জানিয়েছেন, তার ও তার স্ত্রীর সম্পত্তির পরিমাণ ৬৫ কোটি ৬৭ লাখ টাকা। ইকনমিক টাইমস জানাচ্ছে, ২০১৯ সালে তার সম্পত্তির পরিমাণ ছিল ৩০ কোটি ৪৯ লাখ টাকা।ক্যাশ, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট, মেয়াদী জমা প্রকল্প, সোনা, রুপো এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির পরিমাণ ২০ কোটি ২৩ লাখ টাকা। এর মধ্যে ১৭ কোটি ৪৬ লাখের শেয়ার এবং ৭২ লাখ ৮৭ হাজারের সোনা আছে। হলফনামায় তার নামে কোনো গাড়ির উল্লেখ করেননি অমিত শাহ।তার স্ত্রী সোনাল শাহর ক্যাশ, ব্যাংকে জমা রাখা, শেয়ারে বিনিয়োগ করা অর্থ এবং গহনা মিলে ২২ কোটি ৪৬ লাখ টাকা আছে। সোনা ও রুপোর গয়না আছে এক কোটি ১০ লাখ টাকার।অস্থাবর সম্পত্তির মধ্যে অমিত শাহর ১৬ কোটি ৩১ লাখ টাকার সম্পত্তি আছে। এর মধ্যে কৃষিজমি, আংশিক চাষযোগ্য জমি, একাধিক বাড়ি আছে। সোনাল শাহরও একাধিক বাড়ি ও জমি আছে। তার এই সম্পত্তির পরিমাণ ছয় কোটি ৫৫ লাখ টাকা।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলফনামা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হলফনামায় বলেছেন, ২০২২-২৩ আর্থিক বছরে তার আয় ছিল ৮২ লাখ টাকার বেশি। ২০২১-২২ সালে তার আয় ছিল এক কোটি ৫১ লাখ টাকা।অভিষেক জানিয়েছেন, তার হাতে ৭ লাখ ৭২ হাজার টাকা আছে। তার স্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে রাখা টাকা, বিমা, সোনা, রুপো মিলে এক কোটি ২৬ লাখ টাকা ও তার স্ত্রীর ৭৮ লাখ ৭০ হাজার টাকা আছে।তার নামে কোনো জমি বা বাড়ির উল্লেখ হলফনামায় নেই। তার আয়ের উৎস হিসাবে অভিযেক জানিয়েছেন, বেতন, সাম্মানিক ও সুদ থেকে তার আয় হয়। তিনি আইআইপিএম থেকে বিবিএ ও এমবিএ পাস করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD