বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

‘ডক্টর ইউনূস রেড লাইন ক্রস করেছেন’ লেখা স্ট্যাটাস শেয়ার করলেন সারজিস আলম

মাতৃভূমি সংবাদ 

‘ড. মুহাম্মদ ইউনূস রেড লাইন ক্রস করেছেন’ এমন বাক্য সম্বলিত সাদিকুর রহমান নামক এক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস তার নিজ পেইজে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে ওই স্ট্যাটাস শেয়ার করেন সারজিস আলম।

স্ট্যাটাসে লেখা হয়, ‘ডক্টর ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন। উনি বলেছেন, আওয়ামী লীগ ইলেকশনে আসবে কি না, এইটা তারা ডিসিশন নেবে। এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনূসের নাই। কারণ, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে। ৫ আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানাইয়া দিছে। তারপরও যদি আরও প্রয়োজন হয় গণভোট হোক। গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কি না। বাট কোনোভাবেই আওয়ামী লীগকে এই ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না।

ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে, তাকে আমেরিকা বা ইউরোপের অ্যাম্বাসি ক্ষমতায় বসায়নি, ক্ষমতায় বসাইছে এই দেশের মানুষ। তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে, আমেরিকা বা ইউরোপের কথা মতো না।

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। এইটা একটা সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে, তারাই জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে।

ইউনূস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে, ইউনূসের বিরুদ্ধে দাঁড়াইতে আমরা এক সেকেন্ডও সময় নেব না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD