মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

রাজনৈতিক উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা বিরোধী দলের

মাতৃভূমি সংবাদ 

সামরিক আইন জারির পর রাজনৈতিক উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল অভিশংসিত হওয়ায় আগামী ৩ জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (২৭ এপ্রিল) দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে তাদের সাবেক দলীয় প্রধান লি জায়ে-মিয়ংকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।লি জায়ে-মিয়ং দলের নেতা-কর্মীদের ৮৯ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি রক্ষণশীল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) প্রার্থীর বিরুদ্ধে লড়বেন।

ত বছরের ডিসেম্বরে সামরিক আইন জারির ঘটনায় অভিশংসিত হন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। চলতি বছর ৩ জুন দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজধানী সিউলের উত্তর-পশ্চিমে গোয়াংয়ে এক দলীয় সম্মেলনে লি বলেন, জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে ক্ষমতা পুনরুদ্ধারের দায়িত্ব দিয়েছেন, যাতে বিদ্রোহ ও পশ্চাদপসরণের পুরনো যুগের অবসান ঘটে।

৬০ বছর বয়সী এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন, আমি সত্যিকার অর্থে একটি নতুন জাতি গড়ে তোলার মাধ্যমে আপনাদের আস্থার প্রতিদান দেব। আশা ও আবেগে পরিপূর্ণ একটি প্রকৃত কোরিয়া প্রজাতন্ত্র গড়ে তুলব।

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দেশের ইতিহাসের সবচেয়ে কম ব্যবধানে ইউনের কাছে হেরে যান লি। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, লি অন্যান্য প্রতিযোগীদের তুলনায় অনেক এগিয়ে আছেন। সর্বশেষ গ্যালাপ জরিপে তিনি ৩৮ শতাংশ সমর্থন পেয়েছেন, যেখানে অন্যান্য সকল প্রতিযোগী একক অংকে ভোট পেয়েছেন।

আগামী শনিবার পিপিপি তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করার কথা রয়েছে। পিপিপির সাবেক প্রধান হান ডং-হুন এবং ইউনের অধীনে সাবেক শ্রমমন্ত্রী কিম মুন-সু দলের প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD