মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

রাজশাহীতে থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার

মাতৃভূমি সংবাদ 

নিজস্ব প্রতিবেদক

থানা থেকে লুণ্ঠিত পুলিশের ব্যবহৃত ৭.৬২ মিলিমিটার বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। রাজশাহী নগরীর টিকাপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে বোয়ালিয়া থানার হস্তান্তর করে র‌্যাবের সদস্যরা। সোমবার (৭ জুলাই) সকালে র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে র‌্যাব জানায়, রোববার (৬ জুলাই) গভীর রাতে বোয়ালিয়া থানার টিকাপাড়ায় অভিযান পরিচালনা করে ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুণ্ঠিত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে।  টিকাপাড়া এলাকায় ছাত্র আন্দোলন চলাকালীন থানা হতে লুণ্ঠিত অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি কতিপয় দুষ্কৃতিকারী অতি গোপনীয়তার সঙ্গে লুকিয়ে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে বালুর স্তূপের ভেতরে পুতে রাখা অবস্থায় এগুলো জব্দ করা হয়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, এগুলো কোন থানা থেকে লুণ্ঠিত তা নিশ্চিত বলা যায়নি। কেননা পিস্তলের গায়ে বাট নম্বর ঘষা মাজার চিহ্ন স্পষ্ট রয়েছে। পরে উদ্ধারকৃত বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD