বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

যাত্রাবাড়ী সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

মাতৃভূমি সংবাদ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় রতন সর্দার (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সোমবার (২২ এপ্রিল) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হোসেন খান বলেন, রবিবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রবাড়ির ডেমরা আউট গোয়িং এক্সপ্রেসওয়ের ওপরে সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।এসআই জানান, মৃতের শরীরের বিভিন্ন হাড় ভাঙা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোনও যানবাহনের চাপায় ঘটনাস্থলে মৃত্যু হয় কিশোরের। ময়নাতদন্তের পর জানা যাবে কী ঘটেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD