মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

যাত্রাবাড়ী ও ফরিদপুর কোতোয়ালি থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ র‍্যাব-১০।

মাতৃভুমি সংবাদ
রিপোর্টারঃ মোঃ সাগর আহমেদ
রাজধানীর যাত্রাবাড়ী ও ফরিদপুরের কোতয়ালী এলাকা হতে ২০ কেজি গাঁজা ও ৬৩৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও ইজি-বাইক জব্দ। ০৮ আগস্ট,২৩ তারিখ আনুমানিক সকাল ০৮:০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬,০০,০০০/- টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। সুপন বড়-য়া (২৯), পিতা-মৃত দুলাল বড়–য়া, সাং-আব্দুল্লাহ্পুর, দক্ষিণপাড়া, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম ও ২। প্রান্ত বড়–য়া (২০), পিতা-কল্যান বড়–য়া, সাং-পশ্চিম আন্ধারমানিক, বড়–য়াপাড়া, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমান ঠিকানা-সিটিগেইট, থানা-আকবরশাহ্, চট্টগ্রাম বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান জব্দ এবং ৩টি মোবাইল ফোন ও নগদ- ১,৩৫০/- টাকা উদ্ধার করা হয়। এছাড়াও ৭ আগস্ট,২৩ তারিখ আনুমানিক বিকাল ৩:২০ ঘটিকায় র‌্যাব-১০ এর অপর একটি দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৯,১৭,০০০/- টাকা মূল্যের ৬,৩৯০ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ হাবিবুর বাশার ওরফে সুমন শেখ (৩৮), পিতা- মোঃ মালেক শেখ, সাং- শিবরামপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর ও ২। মোঃ তুহিন শেখ (৩০), পিতা- মৃত রহমান শেখ, সাং- জ্ঞানদিয়া, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়।এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ইজি-বাইক জব্দ এবং ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৮,১৯০/-টাকা উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD