বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

মুক্তি পেলেন সেই র‍্যাপার হান্নান

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

বাংলাদেশি র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। কোটা আন্দোলন উত্তেজনার মাঝে ‘আওয়াজ উডা’ শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি। গানটি দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। এক পর্যায়ে প্রতিবাদী এই গানের জন্য গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় হান্নানকে। অবশেষে শেখ হাসিনার পদত্যাগের একদিন পরই মুক্তি পেলেন তিনি।মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার এক সহশিল্পী। মুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে হান্নানের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে দেশের সংগীতশিল্পীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়। গত ৩ আগস্ট বিকেলে ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করতে রবীন্দ্রসরোবরে হান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান দেশের কণ্ঠশিল্পী, ব্যান্ড ও গীতিকার-সুরকাররা। গত ১৮ জুলাই  প্রকাশিত হয় ‘আওয়াজ উডা’ গানটি। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র-জনতাকে উদ্বুদ্ধ করতে ব্যাপক ভুমিকা পালন করে। গানটি নিজের ফেসবুকে শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে, আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর ওপর আলোকপাত করতে চাই৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD