মাতৃভুমি সংবাদ
স্টাফ রিপোর্টারঃ সাগর আহমেদ
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে রোববার (১৬ জুলাই) ডুবে যাওয়া ওয়াটার বাসটিতে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কা লেগেছিল।এই ওয়াটার বাসে ৫০ জনের মতো যাত্রী ছিলেন। নৌ পুলিশ জানিয়েছে, যাত্রীদের মধ্যে অর্ধেক সংখ্যক সাঁতরে তীরে উঠতে পেরেছেন। তবে জীবিত উদ্ধার করা হয়েছে ৮ জনকে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ১০ থেকে ১৫ জন নিখোঁজ রয়েছেন। নৌ পুলিশের সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারুফ ঘটনাস্থল থেকে জানান, বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাসটি ডুবে গেছে। বাল্কহেডটি পুলিশের হেফাজতে আছে। এতে ৫০ জনের মতো যাত্রী ছিলেন। ২৫ জনের মতো সাঁতরে তীরে উঠতে পেরেছেন। ৮ জনকে উদ্ধার করা হয়েছে। ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে নৌ পুলিশের সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলঘাট যাওয়ার পথে বুড়িগঙ্গায় একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে সরকারি একটি ওয়াটার বাস ডুবে গেছে। এই ঘটনায় নৌ পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে। তিনি বলেন, এখন পর্যন্ত আনুমানিক ১০/১৫ জন নিখোঁজ রয়েছে বলে আমরা ধারণা করছি। রাত হওয়ার কারণে ওয়াটার বাসে যাত্রীর সংখ্যা বেশি ছিল।
Leave a Reply