মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শান্তিনগরের সিরাজ টাওয়ারে আগুন

মাতৃভূমি সংবাদ 

নিজস্ব প্রতিবেদক

শান্তিনগরের সিরাজ টাওয়ার নামের দশতলা ভবনের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট রওনা হয়েছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে, শান্তিনগরের সিরাজ টাওয়ারের নিচতলায় আগুন লেগেছে। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD