বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

বন্দরে এলজিইডি অফিসে দুদকের অভিযান, নিয়ে গেছে নথিপত্র

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় তারা ওই অফিস থেকে বর্তমানে বিভিন্ন চলমান প্রকল্প ও গত ৫ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথি নিয়ে গেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান ও শরিফুল ইসলাম।

অভিযান শেষে দুদকের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান জানান, আমরা প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালিয়েছি।

তিনি বলেন, গত ৫ বছরের উন্নয়ন কাজ ও বর্তমানে যেসব কাজ চলমান রয়েছে সেসব কাজের আমরা তথ্য চেয়েছি। এখানে কোনো অনিয়ম ও দুর্নীতি হয়েছে কিনা তা দেখতে সরেজমিনে এসেছি। এখানে অনেক ধরনের কাজ রয়েছে, এখানে কাজের ভলিউম বেশি, তাই সেসব কাজের বিষয়ে তথ্য চেয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনে আমরা এই অফিসে আবার আসবো।

দুদক দলের অভিযান প্রসঙ্গে জানতে চাইলে বন্দর উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী শামসুর নাহার , দুদকের একটি দল আমাদের অফিসে এসেছিল। তারা আমাদের বর্তমান ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর কী অবস্থা ও বিগত ৫ বছরের যেসব উন্নয়ন কাজ হয়েছে সেসবের বিষয়ে তথ্য জানতে চেয়েছেন। আমরা তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন কাজের তথ্য দিয়েছি। বিকেলের দিকে দুদকের দল উপজেলা অফিস ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD