বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

বছরের প্রথম ১৫ দিন চলবে বই উৎসব।

মাতৃভূমি সংবাদ 

রিপোর্টারঃ আযহারুল ইসলাম

দ্বাদশ সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর ফলে ১ জানুয়ারি বই উৎসব হবে কিনা এ নিয়ে সংশয়ে শিক্ষা মন্ত্রণালয়। নির্বাচনের কারণে দেশের সার্বিক পরিস্থিতি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করার কারণে সিদ্ধান্ত নিতে পারছে না মন্ত্রণালয়। শেষ পর্যন্ত ১ জানুয়ারি বই উৎসব করতে না পারলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে পারেন। এরপর ১৫ দিনব্যাপী চলবে বিতরণ উৎসব।শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে কর্মকর্তা বলছেন, নির্বাচনের কারণে এ বছর বই উৎসব পিছিয়ে যাওয়ার শঙ্কা ছিল। তবে সেই শঙ্কা এখন আর নেই। এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসব উদ্বোধনের পর বছরের প্রথম দিন থেকে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এ সময় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে চলবে বই বিতরণ কার্যক্রম।শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ২০১০ সাল থেকে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই তুলে দিয়ে বই উৎসব পালন করা হচ্ছে। এ সরকারের সফল কর্মসূচির অন্যতম একটি হলো ১ জানুয়ারি কোমলমতী শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসব করা। এর আগে ২০১৪-১৫ সালে টানা অবরোধেও মধ্যে এই উৎসব বাদ দেওয়া হয়নি। এবারও সেই উৎসব করতে চায় সংশ্লিষ্টরা। এর আগে গত ২৮ নভেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কারণে বই উৎসব পিছিয়ে যেতে পারে। ঠিক ১ তারিখে (জানুয়ারি) নাকি ১০-১১ জানুয়ারি হবে সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আলোচনা চলছে। যেহেতু ৭ জানুয়ারি নির্বাচন।তবে সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক যে অস্থিরতা তৈরি হয়েছিল সেটা আপাতত দেখছে না সরকার। তাই সরকারের সফল এই কার্যক্রমকে ভালো করে প্রচার করতে চায় সরকার। এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, ১ জানুয়ারিই বই উৎসব করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর কাছে সেই অনুষ্ঠান করার প্রস্তাব পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী সায় দিলে ১ জানুয়ারি প্রতি বছরের ন্যায় এবারও তিনি বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর বই বিতরণ চলবে ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত। এসব বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।৩০ কোটির বেশি পাঠ্যবই বিতরণ করা হবে। এনসিটিবি জানায় ২০২৪ শিক্ষাবর্ষে মোট ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি পাঠ্যবই ও শিক্ষক সহায়িকা বিতরণ করা হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিক ৩০ লাখ ৮০ হাজার ২০৫ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ৬১ লাখ ৯৩ হাজার ৮৭৮টি পাঠ্যবই। প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৮৪ জনকে দেওয়া হবে ৮ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৬৯৭টি পাঠ্যবই।ক্ষুদ্র-গোষ্ঠীর ৮৫ হাজার ৭২২ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ২ লাখ ৫ হাজার ৩১টি পাঠ্যবই। এছাড়া প্রাথমিক স্তরের ইবতেদায়ি প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০ লাখ ৯৬ হাজার ৬০৮ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ২ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ৭৭৬টি পাঠ্যবই।মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯০ হাজার ১০৭ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ১৩ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৭৬৭টি পাঠ্যবই। দাখিল ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২৪ লাখ ২৩ হাজার ৩৪৮ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ৪ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৬৪২টি পাঠ্যবই।ইংরেজি ভার্সনের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ৮৫৫ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ১১ লাখ ৭২ হাজার ৫৭টি পাঠ্যবই। কারিগরি ট্রেডের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ৫৩৪ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ৩৪ লাখ ৯৪ হাজার ৭০২টি পাঠ্য বই। এসএসসি ভোকেশনাল ৬ হাজার ১৫ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ১ লাখ ৭৯ হাজার ২৯৫টি পাঠ্য বই। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দেওয়া হবে ৭২৮টি বই।বই ছাপা সংক্রান্ত বিষয়ে অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন বলেন, বেশিরভাগ বই ছাপার কাজ শেষ হয়েছে। নতুন কারিকুলামের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বই চলে গেছে। এক সপ্তাহের মধ্যে অষ্টম ও নবম শ্রেণির বই পৌঁছে যাবে। কোনো প্রকাশক কিছু বই ৭ তারিখের মধ্যে দিলেও সমস্যা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD