বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

প্রাথমিক শিক্ষকদের সতর্ক বার্তা দিল অধিদপ্তর

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বদলির আবেদনের প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন এলাকায় ‘বদলির প্রলোভন’ দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ অবস্থায় শিক্ষকদের উদ্দেশে জরুরি সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, একটি প্রতারক চক্র অসৎ উদ্দেশ্যে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। শিক্ষক বদলি সংক্রান্ত কার্যক্রম প্রশাসন বিভাগের আওতাভুক্ত নয়। তাই সব শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এমন প্রতারণামূলক যোগাযোগ থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো।

অধিদপ্তর হুঁশিয়ারি দিয়েছে, কেউ প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অধিদপ্তর আরও জানিয়েছে, একজন ব্যক্তি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পরিচয়ে ফোন করে ২০ জনের কম শিক্ষার্থী আছে—এমন বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য ৩০ হাজার টাকা দাবি করছেন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ওই নম্বরটি অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারীর নয় এবং এ ধরনের কার্যক্রমের সঙ্গে প্রশাসন বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD