বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

পূজামণ্ডপে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে পূজামণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের গোপাল গিরিধারী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কাদিরা গ্রামের কৃষক সুজন খানের ছেলে। তিনি গত দুই বছর ধরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের একটি ডেকোরেটর দোকানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূজামণ্ডপে ডেকোরেটরের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন কামাল। একপর্যায়ে তিনি মই থেকে মাটিতে পড়ে যান। পরে উপস্থিত লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD