বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

পর্দায় শাকিবের মা হিসেবে কেমন করলেন মাহিয়া মাহি?

মাতৃভূমি সংবাদ 
বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা মাহিয়া মাহি। পর্দায় সচারচর নায়িকা চরিত্রেই দেখা মিলে যার। তবে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ সিনেমায় সম্পূর্ণ ভিন্ন এক মাহির দেখা পেল দর্শকরা।ঈদে মুক্তিপ্রাপ্ত ১৩টি সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমা। বিগ বাজেটের এই ছবি একযোগে মুক্তি পেয়েছে দেশের ১২৫টি প্রেক্ষাগৃহে। সিনেমা মুক্তির আগেই গুঞ্জন ছড়িয়েছিল, ‘রাজকুমার’-এ শাকিব খানের মায়ের চরিত্রে দেখা মিলবে চিত্রনায়িকা মাহিয়া মাহির। পুরো বিষয়টি নিয়েই বেশ ‘গোপনীয়তা’ রক্ষা করে গেছেন নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পীরা।মাহি কী আসলেই পর্দায় শাকিব খানের মা হিসেবে ধরা দেবেন কি না, সেই চমক প্রেক্ষাগৃহের জন্যই বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন নির্মাতা। সিনেমাসংশ্লিষ্টরা চেয়েছেন, দর্শক প্রেক্ষাগৃহে হাজির হয়েই এই প্রশ্নের উত্তর পেয়ে যাক। অবশেষে ‘রাজকুমার’ সিনেমা মুক্তি পেতেই সেই প্রশ্নের উত্তর মিলল। প্রথমবারের মতো শাকিব খানের মায়ের চরিত্রে পর্দায় হাজির হয়েছেন এই নায়িকা। সিনেমার গল্প প্রকাশ না পেলেও কোনো আবেগঘন এক দৃশ্যেই শাকিবের পাশে দেখা মেলে ‘মা’ মাহিয়া মাহির। রাজকুমার’-এ মাহির ভূমিকা কেমন ছিল, তা নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকেরা। কেউ কেউ মাহিকে ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের মা দীপিকা পাডুকোনের সঙ্গে তুলনা করেছেন।জওয়ান’ সিনেমায় নির্মাতা অ্যাটলি কুমার যেমন, পর্দায় দর্শকদের জন্য বড় চমক হিসেবে শাহরুখ খানের মায়ের চরিত্রে দীপিকা পাডুকোনকে হাজির করেছিলেন, ঠিক একইভাবে শাকিব খানের সহ-অভিনেত্রী মাহি ‘রাজকুমার’-এ নায়কের মায়ের চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন।মাহির অভিনয় প্রসঙ্গে এক দর্শক বলেন, ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খান ৩৬ বছর ও মাহি ৬৫ বছরের নারীর চরিত্রে অভিনয় করেছেন। নায়িকা মাহি ৬৫ বছরের একজন নারীর চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমার গল্প ও মাহির চরিত্র আমাদের মুগ্ধ করেছে। অপর এক দর্শক বলেন, মাহি সিনেমার মূল চরিত্রে অভিনয় করা কোর্টনি কফির আলো কেড়ে নিয়েছেন। যেমনটা ‘জওয়ান’ সিনেমায় দীপিকা ও নয়নতারার ক্ষেত্রে ঘটেছিল। দুই সিনেমারই গল্প ভিন্ন, তবে এই একটা জায়গায় বেশ মিল রয়েছে। মাহির মা হওয়ার বিষয়টা দেশের সিনেমাতে ‘ব্যতিক্রম’ ঘটনা হিসেবেও দেখছেন অনেক দর্শক। তাদের মতে, শাকিবের সঙ্গে অন্য সিনেমাতে ‘নায়িকা’ চরিত্রে অভিনয় করা মাহি, একই নায়কের বিপরীতে ‘মা’-এর চরিত্রে দারুণ অভিনয় করেছেন। ব্যতিক্রম কিছু থাকলে দর্শকরা হলমুখী হবেন। সেটাই হয়তো নির্মাতা মাথায় রেখেছেন।জানা গেছে, প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। আরশাদ আদনানের প্রযোজনা ও হিমেল আশরাফের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন শাকিব-কফি ছাড়াও তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD