বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

মাতৃভূমি সংবাদ

জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে আটক করেছে যৌথ বাহিনী।মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে রূপগঞ্জ থানায় সোপর্দ করে যৌথ বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজ চলমান। ওই প্রকল্পে কিছুদিন যাবত তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু ঝামেলার চেষ্টা করে আসছিলেন বলে অভিযোগ করেন ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদ। আকন্দ রিয়াদ মুর্শেদ যৌথ বাহিনীর কাছে লিখিত অভিযোগ দেন। আর ওই অভিযোগের ভিত্তিতে হাফিজুর রহমান পিন্টুকে আটক করে থানা পুলিশের সোপর্দ করে যৌথ বাহিনী। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদ অভিযোগে উল্লেখ করেন, প্রকল্পের কনস্ট্রাকশন কাজের জন্য কাঞ্চন নলপাথর এলাকার ভাই ভাই এন্টারপ্রাইজের কাছ থেকে বালু ক্রয় করে আসছিলেন। গত ২৩ সেপ্টেম্বর দুপুর ১টায় দুটি গাড়ি দিয়ে নল পাথর থেকে বালু লোড করে প্রকল্পের দিকে আসছিলেন চালক শরিফ সরদার ও আরমান মিয়া। তারা গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পৌঁছালে হাফিজুর রহমান পিন্টু ও তার লোকজন গাড়ি দুটি গতিরোধ করেন। এ সময় প্রতিরোধের কারণ জিজ্ঞেস করলে ওই দুই চালককে বেধড়ক মারধর করা হয়। পরে অন্য গাড়ি দিয়ে বালু আনলোড করে লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে এ প্রকল্পের বড় ধরনের ক্ষয়ক্ষতি করবে বলে হুমকি দেয় ওই বিএনপি নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD