বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
মাতৃভূমি সংবাদ
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সিএনজি চালক ও মালিক সমিতিকে জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার (৩১ মে) ‘সিরাজগঞ্জে সিএনজি ভাড়ার নৈরাজ্য, অভিযোগ নেই বিআরটিএর কাছে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
এর প্রেক্ষিতে সোমবার (১ জুন) অতিরিক্ত ভাড়া আদায় রোধে মাঠে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে প্রতিশ্রুত সেবা প্রদান না করা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে পাঁচজন সিএনজি চালককে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজিগুলোতেও অভিযান পরিচালনা করা হয়েছে, সেখানেও জরিমানা করা হয়েছে।