বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

নাটোরে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ জনের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে। এতে নিহত প্রত্যেকের পরিবার মোট এক লাখ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার কথা রয়েছে।

নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমাকে ক্যাবিনেট সেক্রেটারি জানিয়েছেন, নাটোরের সড়ক দুর্ঘটনায় নিহতের প্রত্যেক পরিবারকে এক লাখ করে টাকা দেওয়া হবে এবং পরবর্তীতে যদি প্রয়োজন হয় তার পরে তাদের পাশে থাকবে আমাদের সরকার।

এরা আগে মঙ্গলবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হন এবং আহত হন অন্তত ২৫ জন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় প্রতিবেদন দিতে বলা হয়েছে, কিন্তু কত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে এ বিষয়ে কোনো তারিখ উল্লেখ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD