বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

‘টুয়েলভথ ফেল’ নিয়ে এত আলোচনা কেন

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

এই সিনেমায় শাহরুখ খান, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোনের মতো বড় তারকা নেই। বাজেটও ২০০ কোটি নয়, মাত্র ২০ কোটি। বড় আয়োজন ও তারকাবহুল ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’র ডামাডোলের মধ্যে আলোড়ন তুলেছে ‘টুয়েলভথ ফেল’। সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা, ভারত ছাপিয়ে বাংলাদেশেও সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মাকে নিয়ে ঔপন্যাসিক অনুরাগ পাঠকের উপন্যাস ‘টুয়েলভথ ফেল’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা বিধু বিনোদ চোপড়া। সিনেমার গল্পে দেখা গেছে, ভারতের চম্বল এলাকার এক নিম্নবিত্ত পরিবারের তরুণ মনোজ কঠিন জীবনসংগ্রাম চালিয়ে আইপিএস কর্মকর্তা হয়েছেন। মনোজের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি।সাবলীল গল্পের সিনেমাটি গত ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে। মূলত ডিজনি প্লাস হটস্টারে মুক্তির পর ভারতের বাইরের দর্শকের নজরে এসেছে ছবিটি। সিনেমাটি ইতিমধ্যে ৬০ কোটির বেশি রুপি ব্যবসাও করেছে।গল্পটা ভারতের দর্শকের চিরচেনা। ভারতের নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা আইপিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখেন। কৃষক, অটোচালক কিংবা দিনমজুরের সন্তানেরা জীবনের পরিবর্তনের জন্য দিন পর দিন সংগ্রাম করে যান। ভারতের কোটি কোটি তরুণের জীবনের প্রতিনিধি হয়ে পর্দায় এসেছেন মনোজ, ফলে দর্শকেরা খুব সহজেই গল্পের মধ্যে ডুবে গেছেন।মনোজ চরিত্রে নিজের ক্যারিয়ারসেরা অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি। পর্দায় মনোজ আর বিক্রান্ত মিলেমিশে একাকার হয়ে গেছেন। মনোজের জীবনের সঙ্গে বিক্রান্তের জীবনেরও খানিকটা মিল রয়েছে। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা বিক্রান্তকেও তো পায়ের তলায় মাটি খুঁজতে লড়াই করতে হয়েছে। সেই লড়াই বিক্রান্তকে শক্তি জুগিয়েছে কি না, তা জানা যায়নি। দ্বাদশ শ্রেণিতে হিন্দি বাদে সব বিষয়ে ফেল করেছিলেন মনোজ, মূলত সেখান থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে।বিক্রান্তকে প্রশংসায় ভাসিয়েছেন অভিষেক বচ্চনসহ বলিউডের নামকরা সব নির্মাতা, অভিনয়শিল্পীরা। এক গোলটেবিল আলোচনায় অভিষেক বচ্চন বলেছেন, হৃদয় দিয়ে সিনেমায় কাজ করে উদাহরণ তৈরি করেছেন বিক্রান্ত। এই সিনেমার বাজেট খুব বেশি নয়, ১০–১২ কোটি রুপি। এটি খুব ভালো একটি চরিত্র, এই ধরনের চলচ্চিত্র আরও হওয়া উচিত।মনোজের স্ত্রী আইআরএস কর্মকর্তা শ্রদ্ধা জোশি চরিত্রে অভিনয় করেছেন মেধা শংকর; ছায়ার মতো মনোজের পাশে ছিলেন শ্রদ্ধা। মেধা শংকর ছাড়াও গৌরী ভাইয়া চরিত্রে অংশুমান পুশকর, ডিএসপি দুশান্ত চরিত্রে প্রিয়াংশু চ্যাটার্জিসহ পার্শ্বশিল্পীদের অভিনয়ও ছিল চোখে পড়ার মতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD