বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণে সময় বাড়ল আরও ৩ দিন

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।

রোববার (১৯ অক্টোবর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই সরা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ‘সোনালী সেবা’-এর মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখও ২৩ অক্টোবর পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করে নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনোভাবেই ফরম পূরণের আবেদন জমা নেওয়া হবে না।

উল্লেখ্য, দীর্ঘ এক যুগ পর এবছর ফের অষ্টম শ্রেণিতে ফিরেছে ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা’। নতুন নীতিমালায় অনুযায়ী এক-চতুর্থাংশ শিক্ষার্থী বছর শেষে এই পরীক্ষায় বসার সুযোগ পাবে। এবার ছেলে ও মেয়ের জন্য থাকছে অভিন্ন কোটা। মেধার ভিত্তিতে ৫০ শতাংশ ছেলে এবং ৫০ শতাংশ মেয়ে শিক্ষার্থীরা ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পাবে। তবে সমান নম্বর পেলে আগে দেখা হবে বাংলা, ইংরেজি আর গণিতের ফল। এরপরও যদি ক্রম নির্ধারণ করা না যায় তবে সমান নম্বর পাওয়া সব শিক্ষার্থীকেই বৃত্তি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD