বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

জিতুর সঙ্গে জুটি বেঁধে প্রশংসায় ভাসছেন ঋতুপর্ণা

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

সময়ের সঙ্গে যেমন সিনেমার গল্পে পরিবর্তন এসেছে তেমনই আবার পরিবর্তন হয়েছে গানের ধরন। তবে এত পরিবর্তনের মাঝেও বিয়েতে একটি গান না বাজলে যেন সেই বিয়েই অসম্পূর্ণ। ২৫ বছরের সেই পুরোনো গান ‘চোখ তুলে দেখ না…’ এখনও ওপার বাংলায় বেশ জনপ্রিয়। হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির হিট গান। প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত এ গান। তাই তো বিয়েবাড়ি থেকে কোনও ফিল্মি পার্টি সর্বত্র এই গান চলবেই চলবে। তেমনই একটি রিল ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন জিতু কমল।তবে জীতু-ঋতুপর্ণার ভিডিও দেখে তাদের অনুরাগীরা উচ্ছ্বসিত। নিজের সেই হিট গানে জীতুর সঙ্গে কোমর দোলালেন ঋতুপর্ণা। সেই ভিডিও পোস্ট করে নায়িকার প্রশংসায় পঞ্চমুখ জিতু। পোস্ট করে তিনি লেখেন, ‘তিনি সিনিয়র কিন্তু তিনি আমাদের জায়গা দেন যাতে বেড়ে উঠতে পারি।’ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমেই টলিপাড়ায় হাতেখড়ি জিতুর। তারপর ধীরে ধীরে তার পরিধি বেড়েছে। বড় পর্দায়ও নিজের জায়গা করে নিয়েছেন নায়ক। এদিন ঋতুপর্ণার সঙ্গে নায়কের এই ভিডিও রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। নায়িকার পরনে ছিল জ্যাকেট দেওয়া খয়েরি ও সোনালি রঙের চুড়িদার। সেই সঙ্গে হাতে চুরি, গলায় লম্বা হার ও কপালে বড় টিপ। অন্যদিকে, তার পাশেই মেরুন রঙের শার্ট, কালো প্যান্ট ও রোদচশমায় নজর কেড়েছিলেন নায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD