বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড প্রোগ্রামের ৩ কোর্সের শিরোনামে পরিবর্তন

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও ইনস্টিটিউটগুলোতে পরিচালিত এক বছরের বিএড প্রোগ্রামের সিলেবাসে আংশিক সংশোধন আনা হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষে কার্যকর হতে যাওয়া এ পরিবর্তনে তিনটি কোর্সের শিরোনাম বদলানো হলেও কোড নম্বর ও বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে।বৃহস্পতিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ড. এ. এইচ. এম. রুহুল কুদ্দুসের স্বাক্ষরিত প্রকাশিত এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৭ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী ‘শিখন-শেখানো দক্ষতা ও কৌশল’ (কোড–৮১২২০৩) কোর্সটির নতুন শিরোনাম হবে ‘সক্রিয় শিখন পদ্ধতি ও কৌশল’। একইভাবে, ‘শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (কোড–৮১২২০৭) কোর্সটির শিরোনাম পরিবর্তন করে করা হয়েছে ‘শিক্ষায় বিকাশমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’। আর ‘একীভূত শিক্ষা’ (কোড–৮২২২৬১) কোর্সটির নতুন নাম হবে ‘জেন্ডার, বৈশ্বিক নাগরিকত্ব ও একীভূত শিক্ষা’। প্রতিটি কোর্সের ক্রেডিট থাকবে ৮। তবে অন্য সব কোর্সের কোড, শিরোনাম ও বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD