বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

জন্মদিনে তরুণী ভক্তের শুভেচ্ছায় আবেগপ্রবণ অক্ষয়

মাতৃভূমি সংবাদ

বিনোদন ডেস্ক

বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার । মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তার ৫৮তম জন্মদিন উদযাপন করেছেন। বিশেষ এই দিনে এক তরুণী ভক্তের কাছ থেকে পাওয়া উপহারে তিনি রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন।

এই হৃদয়স্পর্শী মুহূর্তের ভিডিও এখন সামাজিক যোগাযো গমাধ্যমে ভাইরাল। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবদনে বলা হয়, ঘটনাটি ঘটে একটি অনুষ্ঠানে যেখানে অক্ষয়কে দেখতে পেয়ে সেই ভক্ত তার আবেগ ধরে রাখতে পারেননি।

নিজের হাতে তৈরি করা উপহার অভিনেতার হাতে তুলে দেওয়ার সময় তার চোখে জল এসে যায়। ভক্তের এমন ভালোবাসা দেখে অক্ষয়ও তাকে সস্নেহে কাছে টেনে নেন এবং কথা বলেন।

অক্ষয় কুমার বরাবরই তার সাফল্যের পেছনে দর্শকদের অবদানের কথা বলে থাকেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। তিনি বলেন, ‘আমার যা কিছু সাফল্য, তার সবটাই আমার দর্শক এবং ভক্তদের কারণে। তাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নই।’

অভিনেতা হিসেবে আজ কোটি টাকার মালিক হলেও অক্ষয় কুমারের অতীত জীবন ছিল সংগ্রামের। কলকাতা থেকে বাংলাদেশ হয়ে ব্যাংকক— নানা জায়গায় তিনি কাজ করেছেন। কখনও মার্শাল আর্টের শিক্ষক, আবার কখনও বা রেস্তোরাঁর রাঁধুনি হিসেবে তিনি কাজ করেছেন।

কঠিন জীবন থেকে উঠে আসা এই মানুষটি বলিউডে এসেও কম প্রতিকূলতার মুখোমুখি হননি। নব্বইয়ের দশকের শেষ দিকে টানা ১৪টি ফ্লপ ছবির পর তিনি একসময় বলিউড ছেড়ে কানাডায় চলে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন।

তবে ভাগ্যের খেলায় আজ সেই তিনিই ৩৪ বছর ধরে সাফল্যের সঙ্গে বলিউডে কাজ করে যাচ্ছেন। এই দীর্ঘ পথচলায় উত্থান-পতনের হিসেব না করে তিনি তার দর্শক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। জন্মদিনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে। আমি কৃতজ্ঞ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD