বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

খুলনা বিভাগে হামের উপসর্গে মৃত্যু ৫০ ছাড়াল

মাতৃভূমি সংবাদ

নিজেস্ব প্রতিবেদক

খুলনা বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা এবং আক্রান্তের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে নতুন করে ৭৬ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় হামের উপসর্গে আরও একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে ৭ মাসে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়িয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের দৈনিক তথ্য বিবরণী অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনার বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৭৬ জন রোগী। তবে একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৩০ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বিভাগজুড়ে সন্দেহজনক হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫১১ জনে। এদের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে ১৪ হাজার ৭৪ জনকে এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৩ হাজার ৫৮৩ জন।

এদিকে, গত সাত মাসে বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট ৫২ জনের প্রাণহানি ঘটেছে।, যার মধ্যে সর্বোচ্চ ২৯ জনের মৃত্যু হয়েছে শুধু খুলনা জেলায়। এ ছাড়া কুষ্টিয়ায় ১৬ জন, ঝিনাইদহে ৫ জন এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন। এই সময়ে পুরো বিভাগে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মোট ৪৫৮ জনের দেহে নিশ্চিতভাবে হামের ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

বিভাগের ১০টি জেলার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, কুষ্টিয়া, খুলনা ও মাগুরা জেলায় হামের প্রকোপ সবচেয়ে বেশি। ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত কুষ্টিয়া জেলায় বিভাগের সর্বোচ্চ ৩ হাজার ২৪৯ জন সন্দেহজনক এবং ২৩ জন নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে। খুলনা জেলায় সন্দেহজনক রোগী ২ হাজার ৬৬৭ জন এবং নিশ্চিত রোগী ৫৬ জন।

অন্যদিকে, মাগুরা জেলায় সন্দেহজনক রোগী ২ হাজার ১৯৮ জন হলেও সেখানে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০১ জন। এছাড়া বাগেরহাটে ৭৪, যশোরে ৫৮, সাতক্ষীরায় ৩৪, নড়াইলে ৮৫, ঝিনাইদহে ১৭, মেহেরপুরে ১০ এবং চুয়াডাঙ্গায় ৭৩২ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD