মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

খালেদা জিয়ার সুস্থতায় ৩৭২ শিশু হাফেজের ১০০ বার কোরআন খতম

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ১০০ বার কোরআন খতম দেওয়া হয়েছে। এতে ২৫টি মাদ্রাসার ৩৭২ জন শিশু হাফেজ অংশগ্রহণ করে।শনিবার (৬ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় কোরআন খতম শেষে এই দোয়ার আয়োজন করা হয়।বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম এবং দোয়ার আয়োজন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম। এদিন স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ উপস্থিতি ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনায় নিষ্পাপ শিশুদের দিয়ে কোরআন খতমের আয়োজন করেছি। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, যা প্রমাণ করে তিনি এখনও কোটি মানুষের হৃদয়ের নেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD