রিপোর্টারঃ মোঃ সাগর আহমেদ
ফরিদপুরের কোতয়ালি এলাকা হতে কুখ্যাত ইজিবাইক চোর চক্রের মূলহোতা নাজিমুলসহ ৩ জন চোরকে চোরাইকৃত ইজিবাইকসহ গ্রেফতার করেছে র্যাব-১০। সম্প্রতি উদ্বেগের সাথে লক্ষ্য করা যায় ফরিদপুর জেলায় বিভিন্ন এলাকায় ইজিবাইক ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। এ নিয়ে সিপিসি-৩, র্যাব-১০ ফরিদপুর ক্যাম্প ইজিবাইক ছিনতাই ও চুরির সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং চোরচক্রের মূলহোতাসহ কয়েকজন চোর ও ছিনতাইকারীকে সনাক্ত করতে সক্ষম হয় র্যাব-১০। ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল গতকাল ৮ আগস্ট,২৩ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ইজিবাইক চোর চক্রের মূলহোতা নাজিমুলসহ কয়েকজন চোর ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন জয়দেবপুর গ্রামের কাদেরী ব্রীজের পাশে চোরাইকৃত ইজিবাইক ও অন্যান্য মালামালসহ অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় গত ৮ আগস্ট,২৩ তারিখ আনুমানিক ১০:৪০ হতে ১১:১০ পর্যন্ত উক্ত জয়দেবপুর কাদেরী ব্রীজ এলাকায় একটি অভিযান পরিচালনা করে চোরাইকৃত ইজিবাইকসহ ইজিবাইক চোর চক্রের মুলহোতা নাজিমুলসহ ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ রাকিবুল ইসলাম রানা ওরফে রাকিব(২২), পিতা- মৃত গনি শেখ, সাং- শ্যামপুর, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর, ২। মোঃ অমিত হাসান আকাশ (২৪), পিতা- মোঃ জাহাঙ্গীর শরীফ, সাং- নুরুল্লাগঞ্জ, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর, ৩। মোঃ নাজিমুল ইসলাম (২৫), পিতা- মোঃ বাদশা মিয়া, সাং- বাইশ রশি, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ১টি চোরাইকৃত ইজি বাইক জব্দ এবং রুপার চুড়ি, রুপার ব্রেসলেট, ৩টি মোবাইল ফোন ও নগদ ১৪৪৭০/- টাকা উদ্ধার করা হয়।
Leave a Reply