বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষার ফল প্রকাশ

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (১ বছর মেয়াদি) পরীক্ষা-২০২২ এর ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ০৫ শতাংশ। পরীক্ষার ফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম এ ফল প্রকাশ করেন। তিনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের মাধ্যমে সেশনজট মুক্ত করার নির্দেশ দেন।এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক একেএম আক্তারুজ্জামান ভাইস-চ্যান্সেলরের হাতে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল তুলে দেন।এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, ডিন অধ্যাপক ড. মুহাম্মদ অলী উল্লাহ, রেজিস্ট্রার মো. আইয়ুব হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD