বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

আদেশ অমান্য করে মা ইলিশ শিকার, ২ জেলের কারাদণ্ড

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২ জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী তাদের এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নলছিটি উপজেলার ভবানীপুর এলাকার মো. মান্নানের ছেলে মো. সুমন (৫৫) ও মো. হানিফ মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বিষখালী নদীর ভবানীপুর এলাকা থেকে তাদের আটক করে রাজাপুর উপজেলা মৎস্য বিভাগের একটি দল। পরে তাদের উপজেলা মৎস্য কার্যালয়ে নেওয়া হয়। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ কাজ করছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার সময়ে নদীতে ইলিশ শিকার বন্ধ রাখা জরুরি। এ সময়ে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD