বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুক্রবার

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হচ্ছে। এরপর ‘বি’ ইউনিট ২ মে এবং ‘এ’ ইউনিট ৯ মে তারিখে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষাসমূহ সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে আয়োজনের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের উপস্থিতিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানান, সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং সকল প্রস্তুতি সন্তোষজনক বলে মত প্রকাশ করা হয়। এছাড়া যথাসময়ে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের আন্তরিক সহযোগিতার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

গুচ্ছভুক্ত পরীক্ষার কেন্দ্রগুলো হলো—১. ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, (টাঙ্গাইল) ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী) ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোয়াখালী) ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ত্রিশাল, ময়মনসিংহ) ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যশোর) ৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(রংপুর) ৮. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবনা) ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ) ১০. বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল) ১১ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙ্গামাটি) ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (সিরাজগঞ্জ) ১৩. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (গাজীপুর) ১৪, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়(নেত্রকোণা) ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, (জামালপুর) ১৬, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ) ১৭. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চাঁদপুর)১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(সুনামগঞ্জ ) ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পিরোজপুর) ও ২০. ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাকা)।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD