বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

‘ব্যাচেলর পয়েন্ট’ আবারও আসছে

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে পরিচালক কাজল আরিফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এবার দীর্ঘ আড়াই বছর পর আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি দর্শকদের নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরিফিন অমি। পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’।’

তার কথায়, ‘এই সময়ের সবচেয়ে প্রতীক্ষিত বিনোদন ব্যাচেলর পয়েন্ট (সিজন ৫)। পাশাপাশি বেশ আকর্ষণীয় পোস্টারও শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ লেখা আছে।

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ কখন প্রকাশ হবে তা জানতে চেয়েছেন। তবে এ বিষয়ে পরিচালক কিছু বলেননি।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু ২০১৭ সালে। এতে অভিনয় করেছে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD