বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

জীবনের কঠিন সময়টা কীভাবে কেটেছে ইমরানের?

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

কিছু ঘটনা মুহূর্তে বদলে দেয় জীবন। বলিউড অভিনেতা ইমরান হাশমির ক্ষেত্রেও তেমনটাই ঘটেছিল। ২০১৪ সালে তার ছেলের ক্যানসার ধরা পড়ে। ছোট আয়ানের শরীরে মারণ ব্যাধি ধরা পড়ে। এমনকি, একটি কিডনিও নষ্ট হয়ে যায়। ইমরান নিজের বইয়ে তার যন্ত্রণার দিনগুলো তুলে ধরেছেন।

সম্প্রতি একটি পডকাস্টে ইমরান সেই সময়ে তার যে মানসিক অস্থিরতার মধ্যে কেটেছিল, সেই ঘটনা তুলে ধরেন। মাত্র ১২ ঘণ্টার মধ্যেই নাকি জীবন বদলে গিয়েছিল তার। যেদিন প্রথম জানতে পারেন মারণ রোগে আক্রান্ত ছেলে, সেই দিনটা মনেও করতে চান না অভিনেতা।

ইমরান জানান, তার স্ত্রী সবসময় তাকে লড়াইয়ের সাহস জুগিয়েছিলেন। তবে এই ব্যাপারে ছেলের কাছেও কোনও রাখঢাক রাখতে চান না ইমরান। নিজের লেখা বইয়ে সবটা লিখে রেখেছেন তিনি। যাতে জীবনের এই কঠিন দিনগুলোর কথা জানতে পারে তার ছেলেও।

পনেরো বছর বয়স হয়েছে ছেলের। জীবনের অনেক উত্থান-পতনের মাঝে ছেলের এই কঠিন দিনগুলো আজও তাঁকে ভীষণ ভাবে ভাবায়। এই সময়টা কখনও জীবনের অধ্যায় থেকে বাদ যাবে না বলেও জানিয়েছেন ইমরান।

একদিন দুপুরে পুরো পরিবারের সঙ্গে খেতে বসেছিলেন। সেদিন কিছু লক্ষ্মণ দেখে ছেলের শরীরে ক্যানসার বাসা বেঁধেছে বুঝতে পারেন অভিনেতা। এক মুহূর্ত অপেক্ষা না করে হাসপাতালে ছুটেছিলেন ইমরান। তা পরের মাত্র ১২ ঘণ্টা সময়ে বদলে গিয়েছিল সবটা।

টানা পাঁচ বছর তেমনই অবস্থার মধ্যে দিয়ে কেটেছে তার। এখন চিকিৎসার পর সুস্থও হয়ে উঠেছেন আয়ান। তবে তেমন ভয়ংকর দিনগুলো বড় শিক্ষা দিয়েছে অভিনেতাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD